শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ Time View

নিহাল খান :‘সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে।

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় নাটোর শহরের বিভিন্ন স্থানে এই বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন

অভিযানকালে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা,লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়। এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।

সার্ভিল্যান্স অভিযানে হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠান-কানাইখালির জুম্মা অটোজ, গাংচিল অটোজ, লিটন অটোজ, সজিব মটরস, বলাড়িপাড়ার গণি অটোজ ও বড় হরিশপুরের রাইতা অটোজকে পরামর্শ প্রদান করা হয়।

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin