শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সীমান্ত উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৪০ Time View

প্রকৃত নিয়ন্ত্রণরেখার উত্তেজনা কমাতে আজ মুখোমুখি হচ্ছেন ভারত ও চীনের পররাষ্ট্রমন্ত্রী। মস্কোতে এস জয়শঙ্কর এবং ওয়াং ই বসবেন বৈঠকে।

দেশটিতে ‘সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন’র সম্মেলনে যোগ দিতে গেছেন দুই রাজনীতিক। সেখানেই, সাইডলাইনে হবে দ্বিপাক্ষিক এ বৈঠক।

সোমবারও, পরস্পরের বিরূদ্ধে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম এবং গোলাগুলির অভিযোগ আনে উভয়দেশ। কোন হতাহতের খবর না মিললেও, একে মারাত্বক বিধিমালা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে প্রতিবেশী দেশগুলো।

চলতি বছরের জুন মাস থেকে সীমান্তের মালিকানা ঘিরে দু’দেশের মধ্যে চলছে সংঘাত। সেসময়, সহিংসতায় প্রাণ হারান কমপক্ষে ২০ ভারতীয় জওয়ান। দফায়-দফায় সামরিক-কূটনৈতিক বৈঠকে উত্তেজনা কিছুটা কমলেও; চলতি মাসে নতুনভাবে শুরু হয় টানাপোড়েন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin