শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সিলেটে তানভিরের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ৭২৩ Time View

সিলেটে তানভিরের খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকারীরা এখনও আইনশৃঙ্খলা বাহিনীর ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।হত্যাকাণ্ডের প্রায় ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এলাকাবাসী। অবিলম্বে এসব আসামীদের গ্রেফতার না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন স্থানীয়রা।

এ সময় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন- ছালেপুর জামে মসজিদের মোতাওয়াল্লি মানিক মিয়া, বাইশটিলা জামে মসজিদের মোতাওয়াল্লি হাদিস মিয়া, গোধূলী সমাজকল্যাণ সংস্থার সভাপতি নুরুল আমিন, মেম্বার সাকিব মিয়া সাকির, সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন আম্বরখানা শাখার সভাপতি আবুল হোসেন খান, নিহত তানভিরের চাচা রফিক মিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin