শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাভার বাসের ড্রাইভারকে বেধড়ক মারধোর করলো হাইওয়ে পুলিশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৩১৯ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: গতকাল ১৮ এপ্রিল,রোজ বৃহস্পতিবার রাত্রি আনুমানিক পৌনে ১২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় মৌমিতা পরিবহন বাসের এক কন্টাক্টরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে সাভার হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে।

খোঁজ নিয়ে জানা যায় হাইওয়ে পুলিশের হাতে নির্যাতনের শিকার কন্টাক্টরের নাম মোঃ হানিফ (২৮) মিয়া। আহত হানিফ মিয়া মৌমিতা পরিবহনের কন্টাক্টর বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া যায়।অভিযুক্ত পুলিশ সদস্য হলেন- সাভার হাইওয়ে পুলিশের কনস্টেবল মোঃ রোজদার আলী।তিনি ভুক্তভোগীর শরীরের বিভিন্ন স্থানে ইচ্ছেমত আঘাত করার পর মনের ক্ষোভ না মেটায় জোরেসোরে তার (ভুক্তভোগীর) অন্ডকোষে আঘাত করেন।

হানিফ বলেন, ‘আমি মৌমিতা পরিবহনের একটি বাস গ্যারেজ করে সড়কে এসে দেখি অপর ১টি বাস আটকে কাগজ দেখতে চাচ্ছে হাইওয়ে পুলিশের একটি দল। কাগজপত্র তক্ষুণিক দেখাতে না পারায় চালককে মারধর শুরু করে তারা। আমি এগিয়ে যেয়ে তাদের বলেছি, ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সাথে সাথেই আমাকে গালিগালাজ শুরু করে হাইওয়ে পুলিশের কনস্টেবল অভিযুক্ত রোজদার সেই সাথে আমায় বেধড়ক মারধর শুরু করে।ভুক্তভোগী কান্না জড়িত কন্ঠে বলেন, আমায় কমপক্ষে ২০/২৫ টি লাথি মারে এতে তার মনের ক্ষেভ না মেটায় আমার অন্ডকোষে সজোড়ে লাথি মারে।

একটি ভিডিও ক্লিপে দেখা যায় অভিযুক্ত কনস্টেবল রোজদারের সাথে সাংবাদিক পরিচয়ে “দৈনিক বসুন্ধরা পত্রিকার” সাভার উপজেলা প্রতিনিধি আব্দুস সালাম রুবেল কথা বলতে গেলে তার হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন (রোজদার) তিনি। পরবর্তীতে সাংবাদিকের সাথে কথা না বলে তিনি দ্রুত স্থান ত্যাগ করে অন্যত্রে চলে যান।

বিষয়টি নিয়ে হাইওয়ে পুলিশের টহল টিমের নেতৃত্বে থাকা উপ-পরিদর্শক জিল্লু বলেন, ওখানে তো তেমন কিছুই ঘটেনি। আমি আপনাকে একটু পরে ফোন দিচ্ছি বলেই অপরপ্রান্ত থেকে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।

সাভার হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) আইয়ুব আলী এ বিষয়ে বলেন,মৌমিতা বাসের কন্টাক্টর ও মালিক টহল টিম থানায় এসেছিলো।যদি টহল টিমের দোষ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin