শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাভারে বখাটে মিজানুরের ছুরি আঘাতে প্রাণ হারালো দশম শ্রেণীর ছাত্রী নীলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
  • ৮৬০ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি: ঢাকা জেলার নিকটস্থ সাভার উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নিলা রায় (১৪) নামে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে বখাটে এক বখাটে যুবক।

রবিবার (২০।০৯।২০২০)ইং আনুমানি রাত্রি ৭ ঘটিকার সময় সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে এ ঘটনাটি ঘটে।

নিলা মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ন রায়ের মেয়ে। সে তার পরিবার নিয়ে পৌর এলাকার কাজী মোকমা পাড়া একটি বাড়ীতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে লেখাপড়া করত।

বখাটে ওই ঘাতক যুবকের নাম মিজানুর রহমান চৌধুরী(২০) সে একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল নীলাকে। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় এদিন রাত নয়টারদিকে হাসপাতলে থেকে বাড়ী ফেরার পথে নীলা ও তার ভাই অলকের গতিরোধ করে বখাটে ওই যুবক। পরে তার ভাইকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে নীলার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে যুবক মিজানুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় নীলার মৃত্যু হয়।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে হাসাপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। সেই সাথে ঘাতক মিজানুরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin