
সাতকানিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ফুলতলা-ডলুব্রিজ সিএনজি শ্রমিক বহুমুখী সমবায় সমিতি (রেজি:নিং-১০৬১৭, স্থাপিত:-২০০৮ইং)এর উদ্যেগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৭টার দিকে কাঞ্চনা ফুলতলার জমজম কমিউনিটি সেন্টারে সাবেক সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে সিনিয়র সদস্য মোহাম্মদ খলিল এর সঞ্চালনায় সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ মহি উদ্দিনের ব্যবস্থাপনায় এ মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেন,এই সংগঠনটি অনেক পরিশ্রম ও ত্যাগের বিনিময়ে একটি বৃহত্তর সংগঠনে পরিণত হয়েছে। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল সংগঠনেকে ধংস করার জন্য বিভিন্ন ধরণের চক্রান্ত করছে।কিন্তু ত্যাগী নেতাকর্মীরা বেঁচে থাকতে ষড়যন্ত্রকারীদেরকে কখনো সফল হবেনা বলে জানান।
বক্তারা আরো বলেন, সংগঠনকে গতিশীল করা,নতুন নেতৃত্ব সৃষ্টি করা, শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরিয়ে আনাসহ সামগ্রিক সবকিছু বক্তব্যের মধ্যে তুলে ধরে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনের কল্যাণে সবাইকে কাজ করার আহবান জানান।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,কাঞ্চনা ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রফিক,এওচিয়া ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আব্দুস শুকুর, সাবেক সভাপতি নুরুল আমিন, সাবেক সভাপতি নুরুল আলম,মোহাম্মদ ফারুখি,সাবেক সহ সভাপতি আব্দুল খালেক,অর্থ সম্পাদক মহিউদ্দিন,সংগঠনের নির্বাচন কমিশনার মোহাম্মদ ইদ্রিস, সাবেক অর্থ সম্পাদক মোহাম্মদ ফোরোখ,মোহাম্মদ খলিল,মোহাম্মদ ইদ্রিস, মো:আব্দুল ওয়াহাব ও মোহাম্মদ হোসেন প্রমুখ।