শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধিকে গ্রেপ্তার করায় বিশেষ পুরস্কার পেলেন ফুলপুর থানার মানবিক ওসি মামুন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩৯১ Time View

তপু রায়হান রাব্বি,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামী গ্রেফতার করায় এবার বিশেষ পুরস্কার পেলেন ফুলপুর থানার মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন। ১২ অক্টোবর বৃহস্পতিবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত) দেবদাস ভট্টাচার্য্য এর কাছ থেকে ওসি মামুন পুরষ্কার গ্রহণ করেন। এ সময় ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা পিপিএম সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগেও ময়মনসিংহ জেলায় একাধিকবার গৌরব অর্জন করেন। বারবার সুনামের সাথে গৌরব অর্জন করায় ফুলপুরের অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ফুলপুর থানার বিশাল এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নাগরিকদের যেকোনো প্রয়োজনে এগিয়ে এসে ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি মানবিক পুলিশে পরিণত হয়েছেন ওসি মামুন। তিনি যোগদান করার পর থেকেই অনেকটাই কমেছে, চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক সরবরাহকারী, ইভটিজিং, বাল্যবিয়ে, পুরনো জমি সংক্রান্ত বিরোধ, কিশোর গ্যাং সহ নানা অপরাধ। ভুয়া পুলিশ ও ভুয়া ডিবি সহ ধর্ষণ, খুন, যুদ্ধাপরাধী ও সাজাপ্রাপ্ত আসামীদের খুব অল্প সময়ের মধ্যেই করেছেন গ্রেপ্তার। উদ্ধার করেছেন নানা অসহায় মানুষের মেরে নেওয়া অর্থ। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে ফুলপুরের জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই মানবিক পুলিশ অফিসার। তেমনি সকল কৃতিত্বের পাশাপাশি পেয়েছেন স্বীকৃতি ও নানান সম্মাননা স্মরক।

জানা যায়, ময়মনসিংহ রেঞ্জে গত আগস্ট মাসে সামগ্রিক কর্ম মূল্যায়নে ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন এ বিশেষ পুরস্কারের গৌরব অর্জন করেন। গত ১৭ আগস্টে ২০২৩ইং তিনি ফুলপুর থানার ইন্সপেক্টর, এসআই, এএসআই ও কনস্টেবলদের সাথে নিয়ে অপরাধ ট্রাইব্যুনাল-১, মিস কেস নং- ১/১৯ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী(যুদ্ধাপরাধী) মোঃ নরুল ইসলাম ওরফে নুরু(৭২) ফুলপুর থানার গায়ারা গ্রামের মৃত রহিম উদ্দিন ও মৃত নবিজান খাতুনের ছেলে কে রাত ১:১০ ঘটিকায় হালুয়াঘাট থানাধীন মাজরাকুড়া এলাকা গ্রেফতার করেন। যাহার ফলে সাধারণ জনগণের কাছে বাংলাদেশের পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল হয়। আর এ কারণেই তিনি এ বিশেষ পুরস্কার অর্জন করেন।

মানবিক ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, পুরস্কার পাওয়া মানেই নতুন আরেকটি কাজকে উৎসাহিত করে দেওয়া। স্যারের কাছ থেকে বিশেষ পুরস্কার পাওয়া, চাকরি জীবনের একটি অসাধারণ মুহুর্ত। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামী গ্রেফতার করায় এ বিশেষ পুরস্কার। তিনি আরো বলেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভুঞা পিপিএম স্যারের নিকট, যার নির্দেশনায় গত এক বছরে পাঁচ জন যুদ্ধাপরাধীকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। এছাড়াও অশেষ ধন্যবাদ ফুলপুর থানা পুলিশের সকল সদস্য সহ ফুলপুরবাসীকে আমাকে সার্বিক সহযোগিতা করাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin