শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংবাদিক জাকিরের উপর হামলাকারীদের বিচার চাই

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৭৫৫ Time View

অ আ আবীর আকাশ ; সংসদ, পৌরসভা কিবা উপজেলা নির্বাচন নয়। মাত্র তো একটি ব্লগ বা ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাও আবার উপনির্বাচন! এই নিয়ে দাঙ্গা-হাঙ্গামার কি এতই প্রয়োজন যে, সেখানে গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেনা! বা থাকলে তাকে মারধোর করতে হবে! রক্তাক্ত জখম করতে হবে! চোরের মত তাকে ধাওয়া করে আঘাত করতে হবে? এর জবাব আমাকে কে দিতে পারবেন?

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের উপনির্বাচনে ২০ অক্টোবর মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সামনে সরকার সমর্থক একদল দুর্বৃত্ত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মী এস এম জাকির হোসাইনের উপর হামলে পড়ে। নিষ্ঠুর জানোয়ারের মতো উপুর্যপুরী আঘাতে জাকির হোসাইন রক্তাক্ত জখম হয়। কিন্তু কেন?

* জাকির কি তাদের ব্যালট ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলেছিল?
* দুর্বৃত্তরা কি তাদের মনোনীত ব্যক্তির জন্য অনধিকার ভাবে একাট্টা ব্যালট পেপারে সিল মারতে দেখেছিল?
* ভিন্নমতালম্বী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীকে সিল মারা ব্যালট পেপার ছিঁড়ে ফেলতে দেখেছিল?
* জাকির কি বিএনপি প্রার্থীর এজেন্টকে বের করে দিতে দেখেছিল?
* ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এমন কাণ্ড ঘটায় তিনি কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন নাকি তিনি সরকার দলীয় সমর্থকদের কোনো বুদ্ধি পরামর্শ দিতে গণমাধ্যমকর্মী জাকির হোসাইন তা দেখে ফেলেছিল?
* ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিতে দেখেছিল?
* জাকির কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছিল?
* নাকি হামলাকারীদের পাতানো কোন চাল জাকিরের কারণে নষ্ট হয়ে গেলো?
* দুর্বৃত্তদের কোন পরামর্শ জাকির শুনে ফেলেছিল বুঝি?
* হামলাকারীরা কি টাকা দিয়ে ভোট কেনার সময় জাকির তা দেখে ফেলেছিল?

এসব কারণগুলোর মধ্যে কোন স্বার্থে ব্যাঘাত ঘটায় এমন নীচতার পরিচয় দিয়ে হামলা চালানো হয়? গণমাধ্যম কর্মীদের হাতে কোন ঢাল তরোয়ার থাকে না। নিরীহ জনসাধারণের মতোই সাংবাদিক। এর বাহিরে সাথে থাকে কাগজ-কলম। জাকির যদি হামলাকারীদের চোখে কলম চালিয়ে দিতো তবে কি হতো? জানতে ইচ্ছে করে। আমার মত তাই করা উচিত ছিল। এতগুলো জানোয়ার একজন সাংবাদিকের উপর হামলা করে রক্তাক্ত জখম করলো কেউ তাদের বাধা দিতে এলো না, সাহায্যার্থে এগিয়ে এলো না। তবে জাকিরের উচিত ছিল নিজেকে সেভ করার জন্য হামলাকারীদের চোখে-গালে কলম চালিয়ে দেয়ার। কিন্তু এতোটুকুন বিবেকহারা হলোনা জাকির।

জানা গেল না ঠিক কী কারণে ভোটারশুণ্য কেরোয়ায় কেন একজন গণমাধ্যমকর্মীকে মারতে হবে? কেন তাকে রক্তাক্ত করতে হবে? কেন তাকে এমন নৃশংসতার শিকার হতে হবে?

দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা উদঘাটন করতে পারবেন। আশা করি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে প্রশাসন।

গণমাধ্যমকর্মী এস এম জাকির হোসাইনের উপর হামলার ঘটনায় সত্যিই মর্মাহত হয়েছি। নিন্দিত ঘৃণিত এমন ঘটনায় ধিক্কার ও প্রতিবাদ জানাই, দোষীদের শাস্তি চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin