শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সাংবাদিকের শুধু জামিন নয়; মামলা প্রত্যাহার করতে হবে

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৮০ Time View

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ৬ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করতে হবে। জামিন কোনো সমাধান নয়, এটি অধিকার। রাষ্ট্র পরিচালনার নামে অন্যায়-অপরাধ, অনিয়ম-দুর্নীতি করবেন আর তা কেবল সাংবাদিকরা লিখলেই তাদের জেল-জুলুম নির্যাতন, এগুলো সহ্য করা যায় না। এই অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দিতে হবে।

ইতিমধ্যে মামলায় আসামি সাংবাদিক রেজানুর রহমানের জামিন পেয়েছে। শুধু জামিন নয় অবিলম্বে এই কারসাজি মামলা প্রত্যাহার করতে হবে। প্রতিমন্ত্রীর বহুল আলোচিত সত্য ঘটনার সংবাদ প্রকাশে যদি সাংবাদিকদের বিরুদ্ধে জেল জুলুম হুলিয়া পোহাতে হয় তবে সেটাকে গণমাধ্যমের স্বাধীনতা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন। নেতৃবৃন্দ সরকারের নিকট সাংবাদিকদের নিরাপত্তা, সুরক্ষা, স্বাধীনতার দাবি করে সংসদে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি করেন।

সম্প্রতি প্রতিমন্ত্রী শাহে আলমকে ঘিরে বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সন্তানদের নামে ২টি ইউনিয়ন (সীমান্ত দিগন্ত এবং নিজের মীরাবাড়ি নামে একটিসহ ৩টি ইউনিয়নের নামকরণসহ ১০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয়। এছাড়া ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, নানা দূর্ণীতি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। এ ঘটনায় মানহানি এবং সাইবার আইনের অভিযোগ এনে বগুড়া প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ তানভীর আলম রিমন বাদী হয়ে দৈনিক অগ্রযাত্রা পত্রিকার সম্পাদকসহ ৬জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ ঘটনায় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলামকে (৪০) গাজীপুর থেকে আটক করা হয়।

রবিবার (২১ জুন) বেলা পৌনে ১২টায় বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সদর আমলি আদালতের বিচারক মেহেদী হাসান তার জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী তানজিম আল মিসবাহ জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান, বার্তা সম্পাদক আশরাফ আলী ফারুকী, প্রতিবেদক সালেহ কায়সার, বগুড়া প্রতিনিধি মো. শামস ও জেলা প্রতিনিধি সাব্বির হাসান।

এদিকে মামলা দায়েরের পর সারাদেশে সাংবাদিকদের মাঝে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। অবিলম্বে মামলাটি প্রত্যাহারের আল্টিমেটাম দেওয়া হয়েছে। অন্যথায় সারাদেশে প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তোলা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin