
লালমনিরহাট প্রতিনিধিঃ ভুট্টার বাম্পার ফলন নিয়ে সংবাদ করতে গিয়ে রংপুরের গংগাচড়ায় এশিয়ান টেলিভিশনের রংপুর প্রতিনিধি বাদশাহ ওসমানী সহ চার সাংবাদিকের উপর হামলার ঘটনা ও সংবাদ প্রকাশের জেরে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট এবং রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আবেদন হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জে, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কালীগঞ্জ রিপোর্টাস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লালমনিরহাট জেলা শাখার যৌথ আয়োজনে আয়োজিত এই মানবন্ধন কর্মসূচিতে কালীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাংবাদিকরা অংশ নেন।
কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুর আলমগীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের কার্যকরী সদস্য আজাদ বাবু,কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক, রাহেবুল ইসলাম টিটুল, যুগ্ন সম্পাদক, নিয়াজ আহমেদ শিপন, ও মাছরাঙ্গা টেলিভিশনের লালমনিহাট সংবাদদাতা সাব্বির আহমেদ লাভলু। কালীগঞ্জ রিপোর্টাস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নূর আলমগীর অনু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, রংপুর সিটি করপোরেশনের ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাকারিয়া আলম শিপলু ও তার বাহিনীর জমি দখল, মাদক সাম্রাজ্য গড়ে তোলাসহ যার বিরুদ্ধে রয়েছে তিনটি মামলার ওয়ারেন্ট সেই শিপলু মামলা করে প্রমাণ করেছে গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা আজ বাধার মুখে।
এটা সাংবাদিকদের কণ্ঠরোধ করার পাঁয়তারা। এ সময় সাংবাদিকরা ওই শিপলু’র বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিসহ হয়রানিমূলক এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান, ও বাদশাহ ওসমান দীর্ঘদিন ধরে সৎ এবং সাহসী সাংবাদিকতা করছেন।
সম্প্রতি ভুট্টার বাম্পার ফল নিয়ে একটি প্রতিবেদন করতে গিয়ে হামলার শিকার হন, অতি দ্রুত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবি জানান বক্তারা।