শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএমএসএফ’র নিন্দা ও প্রতিবাদ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ৫৬৭ Time View

ঢাকা, রোববার, ২৪ অক্টোবর, ২০২১: চরফ্যাশনে যুবলীগ নেতা মনজুরুল আলম বিপ্লব, রাজীব মোল্লা, আরাফাত নুরনবী, নুর হোসেন দেওয়ান কর্তৃক মনির নামে এক যুবককে অপহরণ করে টাকার জন‍্য মারধরের সংবাদ সংগ্রহে গিয়ে রোববার রাতে ৩ জন সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছেন। মদ্যপ ওই নেতার হামলায় চরফ‍্যাশন বিএমএসএফ’র সাধারণ সম্পাদক নুরুল্লাহ ভুইয়া, সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম ও প্রেসক্লাব সহ-সভাপতি আমির হোসেন আহত ও লাঞ্ছিত হয়েছেন। আহতদের চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র ঘৃণা প্রকাশ করে সাংবাদিক নির্যাতনকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করা হয়েছে।

স্থানীয় বিএমএসএফ নেতৃবৃন্দ জানিয়েছেন, চরফ্যাশন প্রেসক্লাবের পাশে একটি দোকান ঘরের মধ্যে কিডন‍্যাপকারীরা মনির নামের এক যুবককে ধরে এনে মারধর করছিল। ডাকচিৎকারের খবর পেয়ে উল্লেখিত সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে তাদের ওপর চড়াও হয়ে কিলঘুষি ও লাঠিসোটা দিয়ে শারীরিক নির্যাতন শুরু করেন। এ সময় তারা ভিডিওচিত্র ধারণকৃত মোবাইল ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা চালায়, কিন্তু তা সম্ভব হয়নি।
চরফ‍্যাশন থানা পুলিশ ঘটনা জানতে এসআই নাজমুলকে ঘটনাস্থলে পাঠিয়েছেন বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin