শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান – মাহবুবুজ্জামান আহমেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৭৭ Time View

প্রশান্ত কুমার রায়,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ ই সেপ্টেম্বর (সোমবার) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসার মো: শাহাজাহান এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। আরোও উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

এসময় মাহবুবুজ্জামান আহমেদ বলেন, বর্তমান সরকার বিনামূল্যে বই ও উন্নত অবকাঠামো নির্মান করে শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার ব্যবস্থা করছে। এছাড়াও উপজেলা পরিষদ হতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ও শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী করতে নানামুখী পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। আগামীতেও প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এজন্য তিনি শিক্ষক গনকে শিক্ষার্থীদের প্রতি মনোযোগী হওয়ার আহবান জানান। পরে তিনি কালিগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলার জন্য ফুটবল ও পানির জন্য ট্যালক প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin