শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শা থানা পুলিশের অভিযানে ১০পিচ স্বর্ণের বারসহ আটক -১

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৪০ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম, বেনাপোলে প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া থেকে ১০টি স্বর্ণের বারসহ শুভ ঘোষ (৩২) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টা ১৫ মিনিটে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত শুভ ঘোষ মানিকগঞ্জ জেলার শিংগাইল থানার জনমটোপ গ্রামের বাসিন্দা এবং শুনীল ঘোষের ছেলে।

শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের ডান পকেট থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মোট ওজন ১ কেজি ১৯২.৬৯ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক এক কোটি বিশ লক্ষ টাকা।

নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িত অন্যদের খোঁজে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin