শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শায় ৮৫-১স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের ভোট বর্জন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৪১ Time View

মোঃকাজু তুহিন : অনিয়ম, কারচুপি ও নৌকার এজেন্টদের বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন। তিনি ট্রাক প্রতীকে নির্বাচন করছিলেন।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে বেনাপোল তার নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকার প্রার্থীর রিুদ্ধে প্রভাব বিস্তার, অনিয়ম ও ৫৫টি ভোট কেন্দ্র দখলের অভিযোগে এনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।ভোট বর্জন করে আশরাফুল আলম লিটন বলেন, ‘আমি একজন প্রার্থী। আমাকে কেন্দ্রে যেতে বাধা দেয়া হয়েছে। আমার স্ত্রীকেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। গত ১৯ ডিসেম্বর আমাকে মারপিট করা হয়। এখন পর্যন্ত ১৫০ নেতাকর্মী আহত হয়েছে। এখন যে পরিস্থিতি তাতে যে কোন মায়ের বুক খালি হতে পারে। আমি এমন ভোট চাই না।

তিনি অভিযোগ করেন, প্রতিটা কেন্দ্র থেকে আমার পুলিং এজেন্টদের বের করে দিয়েছে নৌকার সমর্থকরা। আমার ৯জন এজেন্টকে মারপিট করা হয়েছে। কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেওয়ার বিষয়টি জানানো হলেও প্রশাসন ও নির্বাচনের দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটরা কোনও ব্যবস্থা নেননি বলেও অভিযোগ করেন এই প্রার্থী। তিনি বলেন, তারা (ম্যাজিস্ট্রেট) নীরব ভূমিকা পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin