শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শায় পলিটেকনিক্যাল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫১৮ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:-যশোরের শার্শার নাভারন থেকে এক কলেজ ছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ।শুক্রবার বিকাল ৩ টার দিকে নাভারন দক্ষিন বুরুজবাগানের আকবর আলীর ছেলে আহসান হাবিবের বাসার পাশে সেপটি ট্যাংকের ভিতর থেকে ছাত্রী জেসমিন আক্তার (১৮) নামের অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।

সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কাজিরহাট কাউরিয়া গ্রামের জাকির হোসেনের কন্যা। পারিবারিক সূত্রে জানা যায়, তার কন্যা জেসমিন যশোর পলিটেকনিক কলেজের ৪র্থ বর্ষে পড়াশোনা করত। আসামী আহসান হাবীবও একই কলেজে পড়ত।সে সুবাদে তাদের দুজনের মধ্যে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে।

৯/১০ দিন পূর্বে তার কন্যা নিখোঁজ হয়। নিখোঁজ বিষয়ে যশোর কোতয়ালী থানায় একটি জিডি করা হয়। অনেক খোজ খবরের পর মেয়ে জেসমিন কে শার্শার নাভারনের আসামীর বাসার পাশের ট্যাংকি থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানিয় বিভিন্ন সূত্র জানায়,তাদের দুজনের মধ্য প্রেমের সম্পর্ক অবনতি ঘটলে আসামী আহসান হাবিব সূকৌশলে জেসমিনকে তার বাসায় এনে গলা কেটে হত্যা করে ট্যাংকিতে ফেলে রাখে।

এ বিষয়ে যশোর র‌্যাব -৬ কর্তৃক আসামী আহসান হাবিবকে আটক করে তাদের হেফাজতে নিয়েছে।শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাশটি যশোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছেন বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin