বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
ঈদ-উল-আজহা উপলক্ষে সীমান্তে ৪৯ বিজিবির বিশেষ নজরদারী হরিপুরের দিলগাঁও গ্রামে রাস্তা সি সি ঢালাই কাজের উদ্বোধন হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!

শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২
  • ৫৫৫ Time View

মোঃ খসরুনোমান সংগ্রাম:- “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্যে যশোরের শার্শায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২অক্টোবর) সকালে শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে যশোর-বেনাপোল মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয় ।

উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নিরাপদ সড়ক দিবসে যানবাহন, মালিক-শ্রমিক এবং জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়।

এসময় হাইওয়ে সড়কে ভারী যানবাহন চলাচলকারীদের মাঝে নিরাপদ সড়ক দিবসের জনসচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নারায়ন চন্দ্র পাল এর সভাপতিত্বে এসময় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনারদের (ভুমি) ফারজানা ইসলাম, অধ‍্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান, বেনাপোল ফায়ার সার্ভিস কর্মকর্তা রতন কুমার দেবনাথসহ জনসাধারণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin