শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শায় শিক্ষার গুণগত মান উন্নয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৮৭ Time View

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের করণীয় বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ৩টার সময় জেলা পরিষদ অডিটরিয়াম শার্শায় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদাণ করেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
এসময় তিনি শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদাণ করেন।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়ালীয়ার রহমান।

শার্শা উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান, পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, শার্শা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, সাবেক ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দিন আহমেদ তোতা, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর ররহমান, শার্শা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ইজজত আলী, সাধারণ সম্পাদক ওসমান গণি মুকুল, কেরালখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলি আক্তার প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন ওয়েদুল হক (পটু)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin