রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

শার্শায় দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু’যুবক নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৭২ Time View

মোঃ সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় চলন্ত মোটরসাইকেলের পিছনে দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় রাসেল হোসেন (২০) ও জাহিদ হোসেন (২২) নামে মোটরসাইকেল আরোহী দু’যুবক নিহত হয়েছে।

২ এপ্রিল রাত ১০ টার সময় যশোর বেনাপোল মহাসড়কের শার্শা স্টেডিয়ামের সামনে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল শার্শা উপজেলার বৃত্তিবারীপোতা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও জাহিদ একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।

প্রতাক্ষদর্শীরা জানান, একটি নম্বর বিহীন কালো রংয়ের এ্যাপাচি ফোরভি মোটরসাইকেল যোগে নিহতরা নাভারন হতে বেনাপোল অভিমুখে যাচ্ছিলো।হঠ্যাৎ একই দিকে যাওয়া একটি অজ্ঞাতনামা প্রাইভেটকার মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক ও আরোহী রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ঘাতক প্রাইভেটকারটির চালক গাড়ি নিয়ে দ্রুতগতিতে বেনাপোল অভিমুখে পালিয়ে যায়।

নাভারণ হাইওয়ে থানার অফিসার্স ইনাচার্জ (ওসি) রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত মোটরসাইকেল আরোহী দু যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।পালিয়ে যাওয়া ঘাতক প্রাইভেটকারটি আটকের চেষ্টা চলছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin