শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শার্শায় কৃষি মেলার উদ্বোধন করলেন সাংসদ – শেখ আফিল উদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৩৪ Time View

মোঃখসরুনোমান সংগ্রাম,বেনাপোল : যশোরের শার্শায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলাটির উদ্বোধন করেন ৮৫, যশোর-১ শার্শা আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।

ক্লাইমেট স্মার্ট এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট (ডিএই পার্ট) প্রকল্পের আওতায় এই মেলার আয়োজন করে উপজেলা কৃষি অফিস। মেলায় কৃষি প্রোজেক্টের আওতায় ১০ টি স্টল প্রদর্শন করা। মেলাটি চলবে আগামী ২৭জুন পর্যন্ত।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী’র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা খাতুন সালমা, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin