শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

শহীদ জিয়া ও বেগম জিয়ার কবরে ডিএনসিসি প্রশাসকের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ Time View

বিশেষ প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো: শফিকুল ইসলাম খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ দুপুরে তিনি বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে তাঁদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মহান আল্লাহর দরবারে তাঁদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।

এর আগে সকালে নবনিযুক্ত প্রশাসক সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগে ডিএনসিসির প্রশাসক হিসেবে যোগদান করেন। প্রশাসক হিসেবে যোগদানের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

পরে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণে নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব পালনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin