রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর কুলিকনদীতে ডুবে শিশুর মৃত্যু ‎৪৯ বিজিবির অভিযানে ৪৫ লক্ষ টাকার ২টি স্বর্ণের বারসহ আটক-১ ‎বেনাপোল বন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১ ‎খুলনায় ভোক্তার অভিযানে ৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৪৭ হাজার টাকা জরিমানা পুলিশ কনস্টেবল নিয়োগ বিষয়ে হরিপুরে জনসচেতনামূলক সভা করলেন ঠাকুরগাঁওয়ের এসপি – বেলাল হোসেন এমপি যেহেতু করেছেন আমার কাছে কাজ বুঝে নিবেন ডা. আব্দুস সালাম এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের ‘আউলা বাউলা’ চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট! শোরসাক পূর্ব পাড়ায় ইট ভাটার অত্যাচার অতিষ্ঠ সাধারন মানুষ প্রকাশ পেলো ফজলুর রহমান বাবু ও তানহা খানের ‘গোয়ালের মাইয়া’

লক্ষ্মীপুর – ৪ এ ইসলামি আন্দোলন বাংলাদেশ এর নির্বাচনি জনসভা

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ Time View

কমলনগর উপজেলা প্রতিনিধি : লক্ষ্মীপুর -৪ রামগতি – কমলনগর আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ (পীর সাহেব কমলনগর) – এর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, জনগণ যদি যোগ্য ও সৎ নেতৃত্বকে সমর্থন করে, তবে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হবে। একটা দল ইসলামি শরিয়া থেকে সরে গিয়ে আমেরিকা আর ভারতের সাথে গোপন সরযন্ত্রে মেতে উঠেছে। বিদেশিদের তাবেদারি করে যে ইনসাফ তারা কায়েম করতে চায়,এমন ইনসাফ আমরা এই দেশে দেখতে চাইনা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে মুফতী হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা) এবং মুফতী রেজাউল করীম আবরারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন স্তরের নেতারা ধারাবাহিকভাবে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, লক্ষ্মীপুর-৪ আসনের উন্নয়ন ও সুশাসন বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে আল্লামা খালেদ সাইফুল্লাহকে বিজয়ী করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin