শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুর জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১৩৭ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসন ও খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা অপসারণে অভিযান শুরু করেছে প্রশাসন।

বুধবার (২১ মে) সকাল ১০টায় সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের অবিরখিল এলাকার খালের ওপর গড়ে ওঠা দোকানঘর ও বসত বাড়ি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশের নের্তৃত্বে পুলিশ ও সেনাবাহিনী এই যৌথ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, সদর উপজেলার বাঙ্গা খাঁ ইউনিয়নের জকসিন থেকে পোদ্দার বাজার সড়ক সংলগ্ন ছাগল ছিড়া ও অবিরখিল খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্থ হচ্ছে। এ অবস্থায় খালের জায়গা দখলমুক্ত করতে ও জলাবদ্ধতা দূর করতে খালের ওপর নির্মাণ করা সেমি পাকা ১০টি দোকান ও ২টি বসত বাড়ি উচ্ছেদ করা হয়।

এসময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ ছাড়াও অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সার্ভেয়ার কমেস্বর চাকমা, শাখায়েত হোসেন, পুলিশ সদস্য মো. মুজাহিদ হোসেন, মো. সারোয়ার হোসেনসহ আরও অনেকে।

সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অভি দাশ জানান, বিভিন্ন স্থানে খালের ওপর দীর্ঘদিন ধরে অবৈধ দখল ও অব্যাবস্থাপনায় বদ্ধ হয়ে রয়েছে। এতে স্বাভাবিক পানি চলাচল বাধাগ্রস্ত সহ বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। তাই খাল দখল মুক্ত অভিযান শুরু হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin