সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিককে কনডেম সেলে রাখার অভিযোগে লিগ্যাল নোটিশ, ২৪ ঘণ্টার মধ্যে স্থানান্তর না হলে হাইকোর্টে রিট হরিপুরে পরীক্ষায় ফেলকরে ছাত্রের আত্মহত্যা তথ্য অধিদপ্তর শুধু মাইকিং অধিদপ্তরে পরিনত হয়েছে – সাংবাদিকদের একক অধিদপ্তরে রূপান্তরের দাবি সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি ঝিনাইদহে আটক সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি, কনডেম সেলে রাখার অভিযোগ ঝিনাইদহের সাংবাদিক অরিত্র কুন্ডুসহ দুই জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি – জামিন না মঞ্জুর রায়পুরে প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশে মামলা – জামিন পেলেন দুই সম্পাদক বন্ধু মিলনমেলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান

লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৮২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ জোবেদা বেগম, বিথি আক্তার ও মাহফুজা আক্তার নামে তিন নারীকে আটক করেছে নৌ-পুলিশ। তাহাদের কাছে থাকা গাঁজাগুলো প্যাকেট দেহে বেঁধে তারা কুমিল্লা থেকে ভোলার উদ্দেশ্যে যাত্রা করেন। প্রতিজনে ৫ কেজি গাঁজা বহন করে।

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌরুটের সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে ওই নারীদের আটক করে নৌ-পুলিশ। পরে বিকেলে লক্ষ্মীপুর মজুচৌধুরীর হাট নৌ-পুলিশের পরিদর্শক (ইনচার্জ) বিকাশ চন্দ্র চৌধুরী বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

আটক হয়েছেন জোবেদা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকার চর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা একই জেলার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।

নৌ-পুলিশ দৈনিক ডেসটিনিকে জানায়, বাসযোগে ওই তিন নারী কুমিল্লা থেলে মজুচৌধুরীরহাট আসে। তাদের লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক ছিল। এসময় ঘাটে দায়িত্বপ্রাপ্ত নৌ-পুলিশের সদস্যরা তাদের আটক করে। পরে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এতে তাদের দেহে বাঁধা ৩টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোতে ১৫ কেজি গাঁজা ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin