শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর হাতে ভুয়া সিআইডি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ১৭০ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহর এলাকায় মো.সোহেল নামে এক ভুয়া সিআইডিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাত সাড়ে ৮টার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আবদুল মুন্নাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আটককারিকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছেন। আটককারি চাকরিচ্যুত ব্যক্তি। তার চাকরি চলে যাবার পর থেকে মাথায় সমস্যা হয়ে গেছে। ভুক্তভোগী তাকে মাপ করে দিয়েছেন। এ বিষয়ে থানায় কথাবার্তা চলছে।

আটককারি সোহেল পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী ব্যবসায়ী শাখায়েত লক্ষ্মীপুর বাজারের তৌহিদিয়া স্টোরের স্বত্বাধিকারী।

জানা গেছে, সোহেল মদ খেয়ে উত্তর তেমুহনী এলাকায় শাখায়েত হোসেন নামে এক ব্যবসায়ীকে মারধর করে। এটি দেখে বণিক সমিতির এক সদস্য সেনাবাহিনীকে খবর দেয়। পরে সেনাবাহিনী এসে তাকে আটক করে নিয়ে যায়।

সেনাবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর প্রেস ক্লাব এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশ থেকে বরখাস্ত সোহেল নামে একজন পুলিশের ভুয়া আইডি কার্ডধারীকে সন্ত্রাসী কর্মকাণ্ড করার সময় একটি চাইনিজ চাকুসহ আটক করা হয়। জব্দ হওয়া সরঞ্জামসহ তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin