শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে যৌথবাহিনী অভিযানে সদর হাসপাতালে দালাল আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৭ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর হাসপাতালে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করা হয়েছে। তারা হলেন মোহাম্মদ ফেরদৌস, মো. দুলাল, মাহবুবুল আলম লিটন, রোজিনা আক্তার, নাজমা আক্তার, কবির হোসেন ও মো. সোহেল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক ফেরদৌস লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার তাজুল হক খন্দকারের ছেলে, দুলাল লামচরী এলাকার মো. সিরাজের ছেলে, লিটন রায়পুরের চরপাতা গ্রামের মনিরুল ইসলামের ছেলে, রোজিনা চরলক্ষ্মী গ্রামের ফারুকের স্ত্রী, নাজমা সদরের লাহারকান্দি গ্রামের খোকনের স্ত্রী, কবির লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার আবুল হোসেনের ছেলে ও সোহেল সদর উপজেলার খিলবাইছা গ্রামের নান্টু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসলে দালালের খপ্পরে পড়তে হয়। তারা কৌশলী কথাবার্তা বলে রোগীদের প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। এতে রোগী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু দালালরা আর্থিকভাবে লাভবান হয়। বৃহস্পতিবার দুপুরে এনএসআইয়ের তথ্য অনুযায়ী সেনাবাহিনী ও পুলিশ সদর হাসপাতালে যৌথ অভিযান চালায়। এতে ৭ দালালকে আটক করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দৈনিক ডেসটিনিকে জানান, সদর হাসপাতালে আটক দালালদেরকে থানা নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin