শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করে জনগণের আশার প্রতিফলন ঘটালো ইউএনও – সুচিত্র রঞ্জন দাস

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ Time View

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজিরহাট বাজারের মডেল মসজিদ নির্মান কাজ শুরু হয়েছে। সারা দেশের ন্যায় ইসলামি ফাউন্ডেশনের অধীনে কমলনগর উপজেলায় গত ২৩ সালে এই মডেল মসজিদের নির্মান কাজ শুরু হবার কথা থাকলেও ভুমি অধিগ্রহণ জটিলতা এবং ভুমি মালিক পক্ষের অবহেলায় মসজিদটির নির্মান কাজ বন্ধ ছিল। প্রশাসন এবং ভুমি মালিকদের নিকট দ্রুত সময়ের মধ্যে মডেল মসজিদ নির্মানে স্থানীয় জনগনের একটাই দাবি ছিল।

অবশেষে কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস এর বিশেষ কর্ম কৌশল ও বিচক্ষণতায় ভুমি মালিকদের সাথে সমন্নয় করে মডেল মসজিদের নির্মান কাজ শুরু করায় জনগণের আশার প্রতিফলন ঘটে। উপজেলা নির্বাহী অফিসার ইতিমধ্যে মডেল মসজিদের কাজ পরির্দন করেন। একই সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে নির্মান কাজ করতে এবং ইসলামি ফাউন্ডেশনের স্থানীয় প্রতিনিধিকে মডেল মসজিদের কাজ দেখভাল করার নির্দেশ প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন,মডেল মসজিদ নির্মান করা এলাকার জনগণের দীর্ঘ দিনের দাবি ছিল কিন্তু বিভিন্ন জটিলতার কারণে যথা সময়ে কাজটি শুরু করা সম্ভব হউনি। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতা নিয়ে সকল জটিলতা নিরসন করে মসজিদের নির্মান শুরু করেছি। দ্রুত সময়ের মধ্যে যেন ভাল ভাবে কাজটি সম্পন্ন করা যায়। সে ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে।

নির্মানাধিন মসজিদটির কাজ মাঝ পথে যেন থেমে না যায় এবং একটি দীর্ঘ স্থায়ী টেকসই মডেল মসজিদ নির্মানে জেলা প্রশাসক মহোদয় ও উপজেলা নির্বাহী অফিসারের সূ-দৃষ্টি রাখার দাবি জানিয়েছেন স্থানীয় জনগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin