রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ দোকান পুড়ে ছাঁই

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯৮ Time View

নজির আহম্মদ,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার দুপুরে সদর উপজেলার জকসিন পূর্ব বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ারসার্ভিস এর কর্মীরা। এতে প্রায় কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। স্থানীয়রা ধারণা করছেন বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ খোকন স্টোরে আগুন লাগে। এসময় মূহুর্তেই আগুনের লেলিহান শিখা ভয়াবহ রুপ ধারণ করে ছড়িয়ে পড়ে আশে পাশের অন্যান্য দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে।

স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায় দের সহযোগিতায় প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এর আগেই মায়ের দোয়া ওয়ার্কশপ, আরাফাত রেন্ট এ কার, শরীফ স্টোরসহ ১১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করেন তাদের প্রায় কোটি টাকারও বেশী ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তারা বলছেন ফায়ার সার্ভিস কর্মীরা দেরীতে যাওয়ায় ক্ষতি বেশী হয়েছে।

ফায়ার সার্ভিস এর স্টেশন ম্যানেজার রনজিত কুমার সাহা দৈনিক ডেসটিনিকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। তবে কি কারণে অগ্নিকান্ড এবং ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক মন্তব্য করেননি তিনি। রাস্তায় জ্যাম থাকায় দেরী হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin