শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৩০ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ পবিত্র রমজান উপলক্ষে লক্ষ্মীপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মার্চ) সকাল ১১ টায় শহরের পৌরসভার গোডাউন রোডে উদ্বোধনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ টি পয়েন্টে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা ও সহকারী কমিশনার (ভূমি) অভি দাস।

লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে উত্তর হামছাদী ইউনিয়নের বাসুবাজার, দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর বাজার, দালাল বাজার ইউনিয়নের দালাল বাজার ও চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে এ কার্যক্রম শুরু হয়। জেলা সদরের এই ট্রাকসেল কার্যক্রমের আওতায় যেকোনো ব্যক্তি পণ্য ক্রয় করতে পারবেন।

এ সময় আয়োজকরা জানান, প্রতিদিন ২০০০ জন উপকার ভোগী হিসেবে এ সুবিধা পাবেন। প্রতি ট্রাকে ৪০০ জনের পণ্য থাকবে। প্রতিটি প্যাকেজে থাকবে চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, মসুর ডাল ২ কেজি এবং সয়াবিন তেল ২ লিটার এবং প্রতি প্যাকেজের মূল্য ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ২৮ মার্চ পর্যন্ত চলমান থাকবে বলেও জানান আয়োজকরা।

উল্লেখ্য, এ কার্যক্রমের পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবি কার্ডধারীদের নিকট পণ্য বিক্রয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin