রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে কালবেলা পত্রিকার নবযাত্রার ১ বছর পূর্তি উৎসব উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৪২৩ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার ১ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় লক্ষ্মীপুর প্রেসক্লাব হলরূমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এসময় স্বাগত বক্তব্য রাখেন কালবেলার জেলা প্রতনিধি মীর ফরহাদ হোসেন সুমন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মামুনুর রশিদ, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন লিটন, আলী হোসেন, রবিউল ইসলাম, কামালুর রহমান সমর, মোস্তাফিজুর রহমান টিপু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহা প্রমুখ।

এসময় বক্তারা কালবেলা পত্রিকা ও পত্রিকার সম্পাদক,প্রকাশক, সাংবাদিক,কলাকুশলীদের উত্তরোত্তোর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন,আঁধার পেরিয়ে শ্লোগানকে লালন করে এক বছর আগে নবযাত্রা শুরু করেছিল কালবেলা। বিগত ১ বছরে পত্রিকাটি সব পাঠকের চাহিদা পূরণ করে অব্যাহত প্রকাশনায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। এইসময়ে পত্রিকাটি ব্যাপক পাঠকপ্রিয়তাও অর্জন করেছে। সম্পাদকীয় নীতিমালায় পত্রিকাটি নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে। অল্প সময়ে সমাদৃত হয়েছে সবমহলে।
বক্তারা প্রত্যাশা ব্যাক্ত করে বলেন,আগামীতেও একইভাবে প্রকাশনায় এগিয়ে চলবে কালবেলা আর এগিয়ে রাখবে মা,মাটি ও মানুষকে।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি র্যালী শহরের উত্তর তেমুহনী প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়।

পূর্তি উৎসব উদযাপনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পত্রিকাটির রামগঞ্জ উপজেলা প্রতিনিধি ইকবাল হোসেন,কমলনগর প্রতিনিধি মো. শরীফ হোসেন ও রায়পুর প্রতিনিধি মাজেদ হোসেন। এতে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা সহ স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin