শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে এক দিনমজুর জমি কিনেও দখলে যেতে পারছেন না

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৬৮২ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯ নং তেয়ারিগঞ্জ ইউনিয়নের 8 নং ওয়ার্ডের এমলিতলার মৃত আখতারুজ্জামানের ছেলে বেলাল হোসেন জমি কিনে দখলে যেতে পারছেন না বলে জানা গেছে।

চরমনসা গ্রামের বেল্লালের বাড়ির দিনমজুর বেল্লাল হোসেন ৩১ শতাংশ নাল জমি ৪ লাখ ৫০ হাজার টাকা দামে স্থানীয় সাইফুল ইসলামের সাথে ১ লাখ ৫০ হাজার টাকায় বায়না করলে জমির মালিক সাইফুল ইসলাম বেলালকে দখলে যেতে বলেন। বাকি টাকার মধ্যে ১লাখ ৫০ হাজার টাকা ৬ মাস মাস পরে ও বাকি ১ লাখ ৫০ হাজার টাকা জমি রেজিস্ট্রি করার সময় পরিশোধ করবেন বেলাল।

জমি দখলে গিয়ে বসত ঘর তোলার সময় স্থানীয় তহশীলদার এসে বাধা দেয় ও উক্ত জমি সরকারি বলে বেলালকে দখল ছেড়ে যেতে নির্দেশ দেয়। ঘটনাটি সাইফুল ইসলামকে জানালে তিনি উক্ত জমি তার বাবার নিজস্ব সম্পত্তি বলে বেলালকে দখলে থাকতে বলেন। সাইফুল এও বলেন যদি বেলাল দখল ছেড়ে যায় তাহলে তাকে জমি বা টাকা কোনটাই দেয়া হবে না। এমনটি স্থানীয় নাসির মিয়া, বাচ্চু মিয়া ও মসজিদের ইমামও জানিয়েছেন।

এদিকে স্থানীয় তহশীলদার, ইউনিয়ন পরিষদ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিক্রেতা সাইফুল ইসলামের উপস্থিতিতে দখল না ছেড়ে দেয়ায় নিবার্হী কর্মকর্তা (ভূমি) ভেকো দিয়ে বেলালের বসতঘর গুড়িয়ে দেয়। তখন সাইফুল বেলালকে অন্যত্র জমি দেয়ার আশ্বাস দিলেও অদ্যবধি জমি না দেয়ায় বোনের বাড়ীতে থেকে মানবেতর জীবনযাপন করছেন দিনমজুর বেলাল।

বেলাল কান্নাজড়িত কণ্ঠে এপ্রতিবেদকের কাছে বলেন- ‘আমি এ জমি কিনতে গিয়ে পাঁচ লাখ ৭০ হাজার টাকা খরচ করেছি। কিন্তু জমি সরকারি হওয়ায় আমি চরম ক্ষতির মুখে পড়েছি। এতে করে আমার দুই ছেলে রাগ করে আমাকে ছেড়ে চলে গেছে। আমি খুব অসহায় অবস্থায় জীবনযাপন করছি।’

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন-‘ওখানে একটা সিন্ডিকেট কাজ করে। ওটা আমার বাবা হাবিবুর রহমানের খরিদকৃত সম্পত্তি। এ নিয়ে আদালতে মামলা চলমান।’

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ আমিন মাঝি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-‘ বেলাল যে জমি কিনেছে ওটা সরকারি হওয়ায় এসিল্যান্ড স্যার এসে দখল উচ্ছেদ করেছে। বেলালের একটা দোচালা টিনের ঘর ছিলো ওটা ভেকো দিয়ে গুড়িয়ে দিয়েছে। ‘

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin