রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

লক্ষ্মীপুরে অবৈধ ১৬টি ইটভাটায় অভিযান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৫ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীেপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে ১৬টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী পাঁচ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

এর মধ্যে রামগতি উপজেলায় ৪টি ইটভাটায় ৯ লাখ টাকা, কমলনগর উপজেলায় ৪টি ইটভাটাকে ২ লাখ ৫০ হাজার টাকা, সদর উপজেলায় ২টি ইটভাটাকে ৩ লাখ টাকা, রামগঞ্জ উপজেলায় ১টি ইটভাটাকে ২ লাখ টাকা এবং রায়পুর উপজেলায় ৪টি ইটভাটাকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানাকৃত অবৈধ ভাটাগুলো হলো রায়পুর উপজেলার রায়পুর এসোসিয়েটস ব্রিকস, মেসার্স গাজী ব্রিকস, মেসার্স মন্তাজ ব্রিকস, মেসার্স মফিজ ব্রিকস। কমলনগর উপজেলার মেঘনা ব্রিকস, সুমাইয়া ব্রিকস, হাজী হক ব্রিকস, আল্লারদান ব্রিকস। কমলনগর উপজেলায় লাইসেন্স বিহীন ইটভাটা পরিচালনা চর কালিকিনি ইউনিয়নের শামিম ব্রিকস নামে ১টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে প্রশাসন।

এছাড়াও রামগতি উপজেলার আনোয়ারা ব্রিকস ম্যানু, শাওন সোহাগ ব্রিকস ম্যানু, জননী ব্রিকস ম্যানু, আল-আমিন ট্রেড কর্পোরেশন এ.এস.বি ব্রিকস (চিমনি ভেঙে দেওয়া হয়েছে)। রামগঞ্জ উপজেলার মেসার্স জাহাঙ্গীর ব্রিকস। সদর উপজেলার রাহাত রাতুল ব্রিকস ও আর এ বি ব্রিকস।

জানা যায়, জেলা প্রশাসক সুরাইয়া জাহানের নির্দেশনা অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন, রামগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল ইকবাল, রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুন, রামগতি উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ও মীর মেজবাহীজ্জুলাম. কমলনগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) শামসুদ্দিন মো. রেজা ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. সাদ্দাম হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেন।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন, ২০১৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১৫টি মামলায় ১৭ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায়সহ চিমনি ধ্বংস করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সংশ্লিষ্ট থানার পুলিশ, জেলা আনসার ব্যাটালিয়নের সদস্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মকবুল হোসেন জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় নিয়ম না মেনে ইটভাটা স্থাপন করায় জরিমানা আদায় করা হয়। আগামীতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin