
নিজস্ব প্রতিবেদন ; বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব সাবেক মন্ত্রী ও লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য (এমপি) মেজর (অবঃ) আব্দুল মন্নানের ৭৯তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিকল্প ধারা বাংলাদেশ উদ্যোগে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় উপজেলা কার্যালয়ে আলোচনা সভা, কেক কেটে অনুষ্ঠিত হয়।
উপজেলা বিকল্পধারার যুগ্ম-আহবায়ক মো. ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন কমলনগর ফাউন্ডেশন সভাপতি সাংবাদিক এ আই তারেক, উপজেলা যুবধারার যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন, চর ফলকন ইউনিয়ন বিকপ্লধারার আহবায়ক মমিন উল্যা(ইরাকী), পাটওয়ারীর হাট ইউনিয়ন বিকপ্লধারার আহবায়ক সফি উল্যা হাওলাদার, তোরাবগঞ্জ ইউনিয়ন আহবায়ক সেকান্তর মেম্বার, চর লরেন্স ইউনিয়ন আহবায়ক ওসমান, সাহেবের হাট ইউনিয়ন আহবায়ক কমিটির সদস্য মাইনুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবধারা নেতা আরাফাত হোসেন সুজন, রিপন, জামাল, হারুন অর রশিদ, তুহিন।