
মোঃ রিপন মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ লক্ষীপূজা উপলক্ষ্যে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের হিন্দু নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকনের অর্থায়নে ও রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজের তত্বাবধানে উপজেলার ইউনিয়নের কেয়ারিয়া, বাঘবেড়, ইছাপুড়া, দক্ষিণবাগ এলাকায় এ পাঞ্জাবী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, সদর ইউনিয়ের সহ-সভাপতি হাবুবুর রহমান (বাবু), ছাত্রলীগ নেতা কিরণ ভূইয়া,সবুজ,আরিফ,শান্ত শিল, অয়ন,সজিজ সরকারসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ইমন হাসান খোকন বলেন, ধর্ম যারযার দেশ সবার। সেই লক্ষ্যে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর নির্দেশনায় ছাত্রলীগের হিন্দু নেতাকর্মীদের মাঝে পাঞ্জাবী বিতরণ করেছি। এতে ছাত্রলীগের ভাইদের সঙ্গে আমাদের ভাতৃত্বের বন্ধন আরো দৃঢ় হবে বলে আশা করছি।