শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রূপগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২৯ Time View

মোঃ রিপন মিয়া,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে করণীয় সংক্রান্ত বিষয় নিয়ে প্রশিক্ষণ কর্মশালা-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ভূলতা হাইওয়ে পুলিশ ও গাজীপুর রিজিয়নের আয়োজনে উপজেলার ভুলতা গোলাকান্দাইল এলাকায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

এ সময় বিভিন্ন যানবাহনের চালক, হেলপার, কন্ডাক্টার ও শ্রমিক সংগঠনের শ্রমিকদের মাঝে মহাসড়কে ট্রাফিক আইন মেনে শৃঙ্খলভাবে চলাচল ও অনাকাঙ্খিত নানা দূর্ঘটনাসহ সড়ক দূর্ঘটনা প্রতিরোধে নানা প্রশিক্ষণ প্রদান ও আলোচনা করা হয়। ভূলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইনসপেক্টর (টিআই) সালাউদ্দিনের সভাপতিত্বে এ কর্মশালায় বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) রাশেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী বেলায়েদ হোসেন, ভূলতা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, গোলাকান্দাইল শ্রমিক লীগের সভাপতি নেওয়াজ রফিক প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, মহাসড়কে শান্ত মেজাজে চালকদের যানবাহন চালাতে হবে। তবে প্রত্যেককেই যথাযথ ট্রাফিক ব্যবস্থাপনা সম্পর্কে জানতে হবে। তাছাড়া সড়কে বিভিন্ন দূর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন শতভাগ মেনে চলতে হবে। এক্ষেত্রে বিভিন্ন আইন ও কৌশল পালনসহ তা বাস্তবায়ন করতে হবে। এ সময় হাইওয়ে পুলিশরা নানা বিষয়ে হাতে কলমেও প্রশিক্ষণ প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin