শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রায়পুরে অসহায় আবুল কাশেমের সম্পত্তি ও বসতঘর জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৪ Time View

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে অসহায় আবুল কাশেমের বসতঘর ও সম্পত্তি জোর করে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী আবুল কাশেম রায়পুর উপজেলার চরকাচিয়া গ্রামের বটতলা এলাকার ছালেহ আহাম্মদ ওরফে সাধু খাঁ এর ছেলে।

অভিযুক্ত একই এলাকার আবদুল লতিফ ব্যাপারীর ছেলে আবুল হাশেম।

ভুক্তভোগী আবুল কাশেম বলেন, ২০৪৮ ও ২০৪৯ দুই দাগে ৮৬৩, ১৩২০, ৩২৩ ও ৮৭১১ এ চারটি সাবরেজিষ্ট্রি দলিলমূলে মালিক হয়ে বিক্রেতাদের কাছ থেকে দখল বুঝে নিয়ে বসতঘর নির্মাণসহ ভোগ দখল শুরু করেন তিনি। পরবর্তীতে অভিযুক্ত আবুল হাশেম নানাভাবে চলচাতুরী দিয়ে সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করার নানা ফন্দিফিকির শুরু করেন। এখন নিজের ভিটেমাটি ও বসতঘর থেকেও তাকে বিতাড়িত করেছে আবুল হাশেম। নানা প্রভাব দেখিয়ে তাকে সম্পত্তি ভোগদখলে বাধা সৃষ্টি করছে প্রভাবশালী আবুল হাশেম।

তিনি কান্নাজড়িত কন্ঠে দাবি করেন, কাগজপত্রে মালিকানা থাকা সত্ত্বেও হাশেম জোর করে তার বসতঘর ভেঙ্গে ও জোর করে তার সম্পত্তি দখলের পাঁয়তারা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin