শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রামগতিতে ছাত্রলীগ নেতার মদ পানের ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৬২ Time View

লক্ষ্মীপুর,প্রতিনিধি : ফেইসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে কয়েকজন বন্ধু সহ মদ পানের নানা ভঙ্গিমার দৃশ্য। লক্ষ্মীপুরের রামগতি পৌর ছাত্রলীগ সভাপতি মো: আব্বাস উদ্দিনের মদ পানরত মাতলামীর এ দৃশ্য ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমে।

জানা যায়, দ্বীর্ঘদিন থেকে রামগতি পৌর ছাত্রলীগ সভাপতি মো: আব্বাস উদ্দিনের বিরুদ্ধে মাদক, ইয়াবা, মদ, নারী নিয়ে মত্ত থাকার অভিযোগ উঠে। সম্প্রতি দেখা যায়, আব্বাস তার সাঙ্গ পাঙ্গদের নিয়ে মদ পান করছে। এক পর্যায়ে মদের নেশায় সে বেহাল হয়ে যায়। এ সময় সে বিভিন্ন ধরনের অসংলগ্ন ও বেহাল আচরণ করতে থাকে। তখন স্থানীয় কয়েকজন তার মদ পান ও অসংলগ্ন মাতাল আচরনের দৃশ্য মোবাইল ফোনে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যা পরবর্তিতে ভাইরাল হয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ছাত্রনেতা তার এহেন আচরণে বিষ্ময় প্রকাশ করেন এবং তাকে পদ থেকে অতিদ্রুত অপসারণের দাবী তোলেন।

এ বিষয়ে পৌর ছাত্রলীগের সভাপতি আব্বাস উদ্দিনের কাছে জানতে চাইলে বলেন, আমি মদ পান করিনি, অন্যরা মদ পান করা অবস্থায় আমি সেখানে উপস্থিত হই।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ মুরাদের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার নজরে আসেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin