শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রামগতিতে আনসার-ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির নিজস্ব ভূমি বেদখল

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ৪৬১ Time View

লক্ষ্মীপুর,প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগতিতে আনসার-ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির নিজস্ব ভূমি বেদখল থেকে উদ্ধারের জন্য ভূমি পরিমাপ করা হয়েছে।

জানা যায়, রামগতিতে প্রায় ৩দশক পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নামে রেজিস্ট্রিকৃত চর হাসান হোসেন মৌজার রামগতি পৌরঃ ০৯ নং ওয়ার্ডস্থ আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির ০৫ শতাংশ স্থানীয় কতিপয় ব্যক্তি দখল করে দোকান নির্মাণ করে। এছাড়া সড়ক প্রশস্তকরণ ও পাকা করার সময় কিছু যায়গা বেদখল হয়ে যায়। বেদখল ভুমি উদ্ধার ও সীমানা নির্ধারণে লক্ষ্মীপুর জেলা কমান্ড্যান্ট নুরুল আফছার চৌধুরীর নির্দেশনায় ক্লাব সমিতির সাধারণ সম্পাদক উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ তাওহীদুল ইসলাম সুমনের সার্বিক সহযোগিতা নিয়ে ক্লাব সমিতির বেদখল ভুমি উদ্ধার কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক হাসান আহম্মেদ । এসময় আরো উপস্থিত ছিলেন ভুমি জরিপ সার্ভেয়ার মোঃ হেলাল এবং পৌরঃ ৯নং ওয়ার্ড কাউন্সিলর ফারুকুল ইসলাম বাবলু এবং পার্শ্ববর্তী ভুমি মালিকগণ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সমিতির সাধারণ সদস্য বৃন্দ।

বেদখল জমি উদ্ধারের সময় উপজেলা প্রশিক্ষক মো: হাসান আহমেদ জানান, স্থায়ী অবকাঠামো নির্মানসহ নানান উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য আনসার-ভিডিপির এ জায়গাটি উদ্ধার ও সীমানা নির্ধারন জরুরী হয়ে পড়ে। এ কারনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৯৪ সালে চর হাসান হোসেন আনসার- ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতি প্রতিষ্ঠা হয়। সে থেকে উক্ত সংগঠন নানান উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। স্থানীয় দানশীল ব্যক্তি মরহুম আব্দুল মান্নান (ওরুপে শাহআলম দরবেশ) আনসার ভিডিপি উন্নয়ন গ্রাম ক্লাব সমিতির স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য নুরিয়া হাজির হাট বাজারে ৫শতাংশ জমি নি:শর্ত দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin