শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাবির ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের সহায়তায় ব্যস্ত (পিডিএফ)

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫১৫ Time View

তাওহীদ আল হিশাম (রাবি প্রতিনিধি):রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ বছরের ভর্তি পরীক্ষা শেষ হলো আজ।
২০২০-২১ সেশনের অনার্স ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয় গত ৪ অক্টোবর।

তিনটি শীফটে মোট তিনটি ইউনিটে ( A,B,C) এ ভর্তি পরীক্ষা শেষ হয় বুধবার বেলা ৪ ঘটিকায়।

পরীক্ষার ১ম দিন থেকেই পরীক্ষার্থীদের নানামূখী সহায়তায় ব্যস্ত হয়ে পড়ে (পিডিএফ) এর সদস্য, কর্মী, ভলান্টিয়ার এবং বিভিন্ন দায়িত্বশীলরা।

ড. এম ওয়াজেদ মিয়া ভবনের সম্মুখে বুথ স্থাপন করে
পরীক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটেশন, টিস্যু, সুপেয় পানি বিতরণসহ পরীক্ষার্থীদের হলে পৌঁছানোর দায়িত্বে ব্যস্ত ছিলেন তাঁরা।

বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিবন্ধী পরীক্ষার্থীদের সার্বিক সহায়তায় ব্যস্ত সময় কাটান তাঁরা।
পাশাপাশি পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন সময়ে তাদের অভিভাবকদের বসার সু-ব্যবস্থা করে দেয় (পিডিএফ)।

সেই সাথে দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষাদান নিশ্চিত করণে অগ্রণী ভূমিকা পালন করেন তাঁরা।

কয়েকধাপে আলাদা আলাদা টিম গঠন করে বিভিন্ন ইনস্টিটিউটের সামনে সহায়তা কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।

এ সময় বুথে উপস্থিত ছিলেন (পিডিএফ) এর কেন্দ্রীয় কারিকুলাম এন্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি অনুপ সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin