শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

রাণীনগর সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে এমপি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ Time View

মোঃ শিফাত মাহমুদ ফাহিম, বিশেষ প্রতিনিধি:আজ (০৭ অক্টোবর) রোজ শনিবার নওগাঁ জেলার নিকটস্থ রাণীনগর উপজেলার “রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয়” প্রাঙ্গণে বিকেল ৩ ঘটিকায় সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভা করেন নওগাঁ-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল (এমপি)।

উনি তার নিজ নির্বাচনী এলাকার ০১ নং খট্রেশর ইউনিয়নের খেটে খাওয়া সকল শ্রেণীর পেশার মানুষদের সাথে মতবিনিময় সভা করেছেন।উক্ত অনুষ্ঠানের মূল বিষয়বস্তু ছিল আওয়ামিলীগ সরকারের এই শাসন আমলে যারা সুবিধা ভোগ করেছেন তাদের মতামত যাচাই-বাছাই করা।সেই সাথে যারা কোন কারণবশত সুযোগ সুবিধা পাননি তাদের তালিকা করে নতুন করে তাদের সুযোগ সুবিধা দেওয়ার আশ্বাস প্রদান করা।

অনুষ্ঠানে আসা সাধারণ মানুষরা তাদের এমপি মহোদয়ের নিকট যে যার মত নিজেদের সমস্যা ও সম্ভবনার কথা প্রাণ খুলে বলেন।অসহায় মানুষদের সমস্যার কথা মনোযোগ দিয়ে উনি শুনেন (সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল) এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা নিয়ে অতিদ্রুত সমস্যা গুলোর সমাধান করার বার বার আশ্বাস প্রদান করেন।উক্ত অনুষ্ঠানে আওয়ামিলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ প্রায় ৮ থেকে ১০ হাজার লোকের সমাগম ঘটে।

সংসদ সদস্যের এমন মহতি উদ্যোগ ও সরাসরি জনমত যাচাই-বাছাইয়ের অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষ।এমন অনুষ্ঠানে সরাসরি এনপি মহোদয়ের সাথে কথা বলতে পেরে চোঁখে মুখে তৃপ্তির হাসি সাধারণ মানুষদের।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন (হেলাল) এমপি, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ, রাণীনগর উপজেলা শাখা, নওগাঁ,সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রউফ (দুলু), সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামিলীগ, রাণীনগর উপজেলা শাখা,চেয়ারম্যান উপজেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন, এস.এম রবিন শীষ, উপজেলা নির্বাহী অফিসার (অতিঃ দাঃ), রাণীনগর, নওগাঁ। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুল আলম (কচি), উপজেলা সমাজসেবা অফিসার, রাণীনগর, নওগাঁ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মোছাঃ চন্দনা শারমিন (রুমকী), চেয়ারম্যান, ০১ নং খঃ রাণীনগর ইউনিয়ন পরিষদ, রাণীনগর, নওগাঁ।

এ অনুষ্ঠানের বিষয় নিয়ে এমপি পুত্র রাহিদ সরদারের সাথে মুঠোফোনে কথা বলা হলে উনি অপরপ্রান্ত থেকে বলেন,এই অনুষ্ঠান আত্রাই-রাণীনগরের ১৬টি ইউনিয়নের মানুষদের নিয়ে করা হবে।সেই সাথে তাদের সুখে দুঃখের কথা সরাসরি এমপি মহোদয় শুনবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাধারণ মানুষদের সুখ দুঃখের কথা গুলো আপনাদের লিখুনীর মধ্য দিয়ে এবং বিভিন্ন মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin