শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোরের শার্শার কাজের মেয়েকে ৩ মাস ধরে ধর্ষণ করলো আবির হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৭১২ Time View

মোঃকাজু তুহিন, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শার নাভারনে কাজের মেয়ে তিন মাস ধরে ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার শার্শা থানায় এসে একটি অভিযোগ দেয় ভুক্তভোগী কাজের মেয়ে। পরে শার্শা থানা পুলিশ নাভারন রেল বাজার এলাকার হাজী এনামুল হকের ছেলে আবির হোসেন(২৬)কে তার বাসা থেকে আটক করে থানায় নিয়ে আসে।

ধর্ষণের শিকার মেয়েটির ফুফু বলেন, গত তিন মাস আবির হোসেন আমার ভাইজিকে নিয়মিত ধর্ষন করে এবং তার উপরে নির্যাতন করতেন। আমার ভাইজিকে ওই বাড়ি থেকে নিয়ে আসার পর ঘটনাটি আমাকে বলে। আমি স্থানীয় মেম্বর এর সহযোগীতা নিয়ে শার্শা থানায় এসে ওসিকে ঘটনাটি খুলে বলি। পরে শার্শা থানার পুলিশ সকল কথা শুনে অভিযুক্ত আবির হোসেন কে আটক করে থানায় নিয়ে আসে।

এবিষয়ে শার্শা থানার (ওসি) বদরুল আলম বলেন, আজ সকালে ধর্ষনের শিকার এক কাজের মেয়ে থানায় এসে একটি ধর্ষণের অভিযোগ দায়ের করে। পরে অভিযুক্ত আবির হোসেনকে থানায় নিয়ে আসি। এ ব্যাপারে থানায় মামলায় হয়েছে। যার মামলা নং ০৯।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin