শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

যশোরের শার্শায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ উদযাপন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

মো: সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টারঃ-বেলুন,ফেষ্টুন উড়িয়ে এবং বর্ণাঢ্য র‍্যালি’ র মাধ্যমে শার্শায় উদযাপন করা হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪। দিবসের এ বছরের আলোচ্য বিষয় “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। শার্শা উপজেলা প্রশাসন ও দুর্ণীতি প্রতিরোধ কমিটি এ কর্মসূচি’র আয়োজন করে। দিবসটি যথাযথ ভাবে পালনে দিনব্যাপি অন্যান্য কর্মসূচি’র মধ্যে জাতীয় পতাকা উত্তোলণ,জাতীয় সঙ্গীত পরিবেশন,জনসচেতনতা মূলক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার(৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শার্শা উপজেলা প্রশাসন ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটি’র শুভ উদ্বোধণ ঘোষনা করা হয়। শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান ও শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি-আক্তারুজ্জামান লিটু এই উদ্বোধনের শুভ সূচনা ঘটান।

বর্ণাঢ্য র‍্যালি টি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মুখে বেনাপোল-যশোর মহাসড়কে দুর্নীতিবিরোধী এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পর্যায়ের সকল সরকারী-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শার্শা দুর্ণীতি প্রতিরোধ কমিটি’র সকল কর্মকর্তা ও সদস্যগণ,শার্শা উপজেলার বিভিন্ন সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় দিবসের কর্মসূচিতে অংশ নেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক) মো.আজহারুল ইসলাম,শার্শা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার-মো. হাফিজুর রহমান চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) আমির আব্বাস,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া ও নাভারণ(শার্শা) হাইওয়ে থানার ওসি মো. রোকনুজ্জামান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin