
তপু রায়হান রাব্বি, ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের বিজিবির যুবক এক সদস্য নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
ঘটনাটি ঘটেছে ২২ অক্টোবর রোজ শুক্রবার দিনগত রাতে ময়মনসিংহ সদরের খাগডহর এলাকার ৩৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাস্পে।
নিহত বিজিবির সদস্যের নাম সোহরাব হোসাইন চৌধুরী(২৩) ফেনী জেলার পরশুরাম উপজেলার বাশপাদুয়া গ্রামের আনোয়ার হোসেন চৌধুরীর ছেলে।
বিজিবি ৩৯ ব্যাটালিয়ন ক্যাম্পের সহকারী পরিচালক ইউনুস আলী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে অনুঃ রাত সাড়ে ৯টার দিকে সোহরাব হোসাইন চৌধুরী নামের এক বিজিবি সদস্য নিজের বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান, খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিজের বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেছেন ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও তিনি জানান।