শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

ময়মনসিংহের ফুলপুরে পূজামণ্ডপের নিশ্চিদ্র নিরাপত্তায় আনসার বাহিনীর মোবাইল টিম

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৭০৬ Time View

তপু রায়হান রাব্বি, ফুলপুর-তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজার মন্ডপ। তাই ময়মনসিংহের ফুলপুরে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সমন্বয়ে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে আনসার বাহিনীর পাঁচটি মোবাইল (ভ্রাম্যমাণ) টিম কাজ করছে।

ফুলপুরে এ বছর পৌরসভা সহ ৮টি ইউনিয়নে ৪১ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ফুলপুরে পূজা মণ্ডপে আনসার বাহিনীর পাঁচটি টিমে ৫০ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। মণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভ্রাম্যমাণ টিমে দশজন করে আনসার বাহিনীর সদস্য কাজ করছে এবং পূজা মন্ডপে সঠিকভাবে কাজ করা হচ্ছে কিনা তা পরিদর্শন করতে ময়মনসিংহ জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মাসুদ পারভেজ গত ২৪ শে অক্টোবর আসেন বলে উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন জানান। তিনি আরোও জানান পূজা শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশ সমন্বয়ে এসব আনসার সদস্যরা স্ব স্ব এলাকায় ২৪ ঘন্টা নিরাচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করবে।

দর্শনার্থীরা ও পূজা মন্ডপের পণ্ডিতগণ জানান, আনসার, পুলিশ ও প্রশাসন দের জন্য আমরা প্রাণঘাতী নোবেল করোনা ভাইরাস এর মধ্য দিয়েও স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছি দুর্গোৎসব । প্রতি বছরের ন্যায় এবারও (২৬ অক্টোবর) বিজয়া দশমীর মাধ্যমে প্রতিমাকে বিসর্জন দেওয়া হবে। কিন্তু এবার ভিন্নভাবে দেওয়া হবে কেননা করোনা ভাইরাস এর জন্য জাঁকজমক ভাবে নয় সামাজিক বিধি ও স্বাস্থ্যবিধি মেনে প্রতিমাকে বিসর্জন দেয়া হবে। উনারা আরো জানান এবার পুলিশ, আনসার ও প্রশাসন নিরলস ভাবে পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছেন ২৪ ঘন্টা এতে আমরা খুবই আনন্দিত এতে ধন্যবাদ জানাই কর্মরত সকল কেই ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin