শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে কোন আপোষ নেই… এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৬৬৯ Time View

নজির আহম্মদ লক্ষ্মীপুরঃ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণে ও ভূমি সংক্রান্ত বিষয়ে আওয়ামী লীগ সরকারের কোন আপোষ নেই বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার (২৩ আগস্ট) রায়পুর উপজেলা মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসেবে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, রায়পুর উপজেলা মুক্তিযোদ্ধাদের জন্য একটি অত্যাধুনিক কমপ্লেক্স নির্মাণ করছে সরকার। এ কমপ্লেক্স এর নির্মানে কোন অনিয়ম এবং অবৈধ ভূমি দখলদারদের সাথে এ সরকার কোন আপোষ করবেনা। এছাড়াও রায়পুর উপজেলার বিভিন্ন উন্নয়ন ও সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা নির্দেশনা প্রদান করেন তিনি।
পরে তিনি রায়পুর উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় যোগদান করেন ও উপজেলার আইন-শৃঙ্খলা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রায়পুৃর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মারুফ বিন জাকারিয়া, রায়পুর থানার ইন্সপেক্টর তদন্তসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin