শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মাসুম ভূঁইয়াকে নৌকার মনোনয়ন দেওয়ায় লক্ষ্মীপুরে আনন্দ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ৫৯১ Time View

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ আগামী ২৮ নভেম্বর পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে নৌকার মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাত সাত টার দিকে লক্ষ্মীপুর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে উত্তর তেমুহনী থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।

মিছিলে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, আইনুল আহমেদ তানভীর, শ্রমিকলীগের যুগ্ম আহবায়ক ইউসুফ পাটোয়ারী,ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন ভূঁইয়া, ইবনে জিসান আল নাহিয়ান প্রমুখ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের বৈঠকে লক্ষ্মীপুর পৌরসভার নৌকা প্রতীকে মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন করা হয়। শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি মনোনীত প্রার্থী বরাবর হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin