শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় জাতির জনকের আত্মার মাগফিরাত কামনায় সুমন চেয়ারম্যানের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ৪৩৮ Time View

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় জাতীয় শোক দিবস উপলক্ষে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের স্বর্ণপদক প্রাপ্ত শ্রেষ্ঠ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।

ইতোমধ্যে তিনি বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন,বেকার মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ, পৈতা আবাসন প্রকল্পে সাব-মার্সিবল পাম্পের মাধ্যমে পানির ব্যাবস্থা করা, বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী,হরিজন ও তৃতীয় লিঙ্গের ভাতাভোগীদের সঙ্গে তিন দিনব্যাপী আগামী ৬,৭,৮ আগস্ট (রবি-সোম ও মঙ্গলবার) মতবিনিময় এবং কাঙ্গালী ভোজের আয়োজন, অসহায়-দুস্থ,গরিব,শয্যাশায়ীদের বাড়ি-বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময়সহ পুষ্টিকর খাবার বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। এমন কর্মসূচির জন্য ভারশোঁ ইউনিয়নবাসি চেয়ারম্যানকে সাধুবাদ জানিয়েছেন।

এব্যাপারে ১ নং ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট (মঙ্গলবার) অত্র ইউনিয়নের খাগড়া ও সিমলাদহ খালের পাড়ে সামাজিক বনায়নের আওতায় ২০ হাজার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

পাশাপাশি বেকার মহিলাদের কর্মসংস্থানের জন্য বিনামূল্যে ১০ টি সেলাই মেশিন বিতরণ, পৈতা আবাসন প্রকল্পে ১ টি সাব-মার্সিবল পাম্পের মাধ্যমে পানির ব্যাবস্থা করা, ৪ হাজার (বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী,হরিজন ও তৃতীয় লিঙ্গের) ভাতাভোগীদের সঙ্গে তিন দিনব্যাপী মতবিনিময় ও কাঙ্গালী ভোজের আয়োজন, ৫শতাধিক অসহায়-দুস্থ, গরিব, শয্যাশায়ীদের বাড়ি-বাড়ি গিয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিজনকে নূন্যতম ৫০০ টাকার পুষ্টিকর খাবার (দুধ-চিনি-সাগু-বার্লি-ফল-মূল) বিতরণ, মহানগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের-২ শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুলব্যাগ-ডায়েরি-স্কেল-হার্ডবোর্ড) বিতরণ ও তাদের অভিভাবকদের সৌজন্যে মধ্যাহ্নভোজের আয়োজনসহ যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin