শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় এক কলেজছাত্রীকে ধর্ষনের অভিযোগে আটক ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৫২৩ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে কৃষ্ণ চন্দ্র (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত যুবক কালীগ্রামের সুখ রঞ্জন সরকারের ছেলে এবং পেশায় একজন ট্রাকচালক।

স্থানীয়রা জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে কৃষ্ণ চন্দ্রের প্রেমের সম্পর্ক ছিলো। সেই সুবাদে বাড়িতে কেউ না থাকার সুযোগে গত শনিবার রাতে কৃষ্ণ চন্দ্র ওই কলেজছাত্রীকে মুঠোফোনে ডেকে নেন। রাতে অপরিচিত মেয়ে বাড়িতে দেখে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে ইউপি সদস্য রাজু আহমেদের সহায়তায় তাদের আটক করে পুলিশে সংবাদ দেয়া হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিম বাদি হয়ে মান্দা থানায় ধর্ষণ মামলা করেন। এরপর নওগাঁ হাসপাতালে ডাক্তারী পরীক্ষার পর ভিকটিমকে তার পরিবারের কাছে হস্তান্তর করাসহ আসামি কৃষ্ণ চন্দ্রকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin