শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৬৮০ Time View

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় আদিবাসী সম্প্রদায়ের ভাষাচর্চা ও সংস্কৃতি রক্ষায় ঐতিহ্যবাহী দশরাই কারাম উৎসব পালিত হয়েছে।

বুধবার বিকেলে জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার আয়োজনে ভারশোঁ ইউপি’র কালিসফা কালী মন্দির মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকা থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের ৮ টি নৃত্যের দল অংশ নেয়।

এসময় জাতীয় আদিবাসী পরিষদ মান্দা উপজেলা শাখার যুগ্ম- আহবায়ক যোনা উরাও এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এবং আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত,ভারশোঁ ইউ’পি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সবিন মুন্ডা, সাংগঠনিক সম্পাদক নরেন পাহান মান্দা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin