শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দার সতীহাটে যমুনা ব্যাংকের ৭৫ তম উপশাখার উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৮৯ Time View

নওগাঁ প্রতিনিধিঃ যুগোপযোগী আধুনিক ও অনলাইন চার্জ ফ্রি ব্যাংকিং সুবিধার প্রত্যয় নিয়ে যমুনা ব্যাংক লিমিটেড এর ‘৭৫ তম উপশাখা’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ- রাজশাহী মহাসড়ক সংলগ্ন সতীহাট বাসষ্ট্যান্ডে নারায়ণ ম্যানসনের ২য় তলায় এ শাখার উদ্বোধন করেন যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালক ও যমুনা ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।

এ উপলক্ষে সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যাবসায়ী ফরহাদ হোসেন চকদার, সাবেক ইউ’পি চেয়ারম্যান আলহাজ¦ ইয়াছিন আলী (রাজা) এবং প্রভাষক দেওয়ান একরামুল হক বাচ্চু প্রমূখ।

এসময় গণেশপুর ইউ’পি চেয়ারম্যান শফিকুল ইসলাম (বাবুল) চৌধুরীসহ যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিকটস্থ শাখাগুলোর শাখা ব্যবস্থাপক,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ব্যাবসায়ীসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin