শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ৩ সাংবাদিকের পর এবার কুমিল্লা ও উত্তরায় ৬ সাংবাদিকের ওপর হামলা – বিএমএসএফের প্রতিবাদ ভ্যানচালক রাজুর উন্নত চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান নতুন তথ্য মন্ত্রীকে বিএমএসএফের শুভেচ্ছা হরিপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন, সফল মৎস্যচাষীদের বিশেষ সম্মাননা সাংবাদিক নেতা জিয়া উদ্দিন তৌহিদ গ্রেফতার; মুক্তির দাবি সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম ফুলপুরে অসহায় শাবানার পাশে বিএমএসএফের সদস্যরা সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন হরিপুরে সাপের কামড়ে ঘুমন্ত নারীর মৃত্যু মিথ্যা মামলায় গ্রেপ্তার সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন

মান্দায় সাংবাদিকের পেশাগত দায়িত্ব পালনে ইউএনও’র বাঁধা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ১৬৮ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিকে বাঁধা প্রদান করেছেন ইউএনও লায়লা আঞ্জুমান বানু।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় আইন শৃঙ্খলা কমিটির মিটিং চলাকালীন সময়ে ছবি ও ভিডিও ধারণ করার সময় বাঁধা প্রদান করেন তিনি।

ভুক্তভোগী সাংবাদিক এম.এ রাজ্জাক জানান,আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে আসছি। সাংবাদিকতার পাশাপাশি আমি নওগাঁ জেলা রিপোর্টার ইউনিটির ও মান্দা প্রেসক্লাব কমিটির সদস্য।এছাড়াও মান্দা উপজেলার পাশাপাশি নওগাঁ জেলা প্রতিনিধি হিসাবে একাধিক জাতীয়,আঞ্চলিক, টিভি ও নিউজ পোর্টালে সুনামের সহিত কাজ করছি।তিনি চেনা জানার পরও আইন শৃংখলা মিটিংয়ে বাঁধা প্রদান করে হেয় প্রতিপন্ন করেছেন।

এসময় তিনি আমাকে বলেন,আইন শৃঙ্খলা মিটিংয়ের সদস্য না হলে ছবি ও ভিডিও ধারণ করা যাবে না।
ওই সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুকে সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তিনি মান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোজ্জামেল হক কাজীকে দিয়ে ডেকে বলেন, এই সভার সদস্য না হলে ছবি ও ভিডিও ডিলিট করেন।

পরে লায়লা আঞ্জুমান বানু জানান,আইন শৃঙ্খলা কমিটি সভা চলাকালীন সময় ছবি বা ভিডিও অথবা তথ্য সংগ্রহ করতে চাইলে ইউএনও’র লিখিত অনুমতি লাগবে।

এব্যাপারে নওগাঁ জেলার (ভারপ্রাপ্ত) অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সোহেল রানা জানান, উপজেলার আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সময় পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের কোনো মৌখিক বা লিখিত অনুমতির প্রয়োজন নেই। যদি তিনি এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকে,তাহলে তিনি অবশ্যই ভুল করেছেন।

এব্যাপারে নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক জানান,সাংবাদিকদের পেশাগত কাজে যারা বাঁধা প্রদান করবেন তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020 Daily Darpan 24
Developed by: A TO Z IT HOST
Tuhin